আজকেরডিলে কুরবানি-ডেঙ্গু সরঞ্জাম

৫ আগষ্ট, ২০১৯ ১২:৫৫  
ঈদ-উল আযহাকে সামনে রেখে কুরবানি সম্পর্কিত সব ধরনের সরঞ্জাম বিক্রি করছে আজকের ডিল। একই সঙ্গে এই সময়ের আতঙ্ক হিসেবে বিবেচিত ‘ডেঙ্গু সুরক্ষা’র সরঞ্জামও ফেরি করছে এই ই-কমার্স প্লাটফর্মটি। আর মাত্র ২৫ টাকায় পোস্ট অফিস ব্যবহার করে দেশের যে কোনো উপজেলায়। সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফারের এই আয়োজন শেষ হচ্ছে আগামী ৭ আগস্ট। অনলাইনে কাটাকুটির মেলায় মিলছে- ডিজিটাল স্কেল, ছুরি, কাঁচি, চামচ স্লাইসার, পিলার, চপার, মাংস প্রক্রিয়াকরণের অন্যান্য জিনিসপত্র, কাবাব, বারবিকিউ তৈরির মেশিনসহ, সেগুলো তৈরিতে মাংস কাটার মেশিন ব্লেন্ডার, গ্রাইন্ডার বিক্রি করছে। এর পাশাপাশি এই ই-বাজারটিতে রয়েছে কিচেন এবং ডাইনিং শপ। যেখান থেকে মিলছে ক্রোকারিজ, রেফ্রিজারেটর/ফ্রিজার, ওভেন ইত্যাদি। অপরদিকে ‘ডেঙ্গু সুরক্ষা’ আয়োজনে রয়েছে মশারি, কিলিং র‌্যাকেট, কিলিং বাল্ব, কিট স্প্রে ও রিপেলেন্ট। এই আয়োজন বিষয়ে আজকেরডিল প্রধান নির্বাহী ফাহিম মাসরুর জানান, ঈদ উপলক্ষ্যে কাটাকুটির সরঞ্জাম বিক্রির বায়না তিন গুণ বেড়েছে। বিকাশে ক্যাশব্যাগ এবং ব্যাংক কার্ডে ডিসকাউন্ট থাকায় অনলাইনে পেমেন্টের পরিমাণও বেড়েছে ৩০ শতাংশ। তিনি বলেন, এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘ডিজিটাল হ্যাংগিং স্কেল’।